পোশাকশ্রমিকদের আন্দোলনে ‘উসকানির’ অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতা ডিবির হাতে আটক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় তিন শ্রমিক সংগঠনের নেতাকে আটক করা হয়েছে।
- আটক তিনজন: আ. হালিম, শামীম ও মনসুর আলী
- ঢাকা জেলা উত্তর ডিবির ওসি বলছেন, তথ্যপ্রমাণের ভিত্তিতে আটক
- তাঁদের আশুলিয়া থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে